শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর : ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভূয়া সিআইডি পুলিশকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে ওই ভূয়া সিআইডি পুলিশকে আটক করা হয়।
 
আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার কথা বলে টাকা দাবী করে। নিজেকে তখন সে সিআইডি পুলিশ দাবি করেন।
 
এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভূয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামের এক যুবককে আটক করা হয়েছে।
 
এব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। সম্পাদনায়: আল আমিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়