শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি

সৌদিপ্রবাসী মীর ইব্রাহিম। ছবি: সংগৃহীত

সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থার ছবি ও ভিডিও প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে তার চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করা হয়। তবে সম্প্রতি তার দুর্ঘটনার কারণ, সৌদি আরবে তার অতীত এবং অনুদানের অর্থ ব্যবহারের বিষয় নিয়ে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এসেছে। সূত্র: নাগরিক প্রতিদিন

মীর ইব্রাহিম দাবি করেন, তিনি সৌদি আরবে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কর্মস্থলে বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হন এবং উন্নত চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।

অন্যদিকে, সৌদি আরবের দাম্মামে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী ভিন্ন দাবি করেছেন। তাদের অভিযোগ, ইব্রাহিম কর্মস্থলে দুর্ঘটনার শিকার হননি; বরং একটি বন্ধ কারখানায় তামার বৈদ্যুতিক কেবল চুরির সময় রাসায়নিক বিস্ফোরণে দগ্ধ হন। তারা আরও দাবি করেন, তার বিরুদ্ধে সৌদি আরবে চুরি ও সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে মামলা হয়েছে।

এদিকে, বাংলাদেশে ফিরে চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন মহলে আবেদন জানান মীর ইব্রাহিম। মানবিক সংগঠন মাসতুল ফাউন্ডেশন জানায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের পর মানবিক বিবেচনায় তারা অনুদান সংগ্রহে সহায়তা করে। সংগঠনটির দাবি, মাত্র দুদিনের মধ্যে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে তা ইব্রাহিমের হাতে তুলে দেওয়া হয়। তবে অর্থ গ্রহণের পর ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিতে শুরু করেন। এতে তারা বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, এসব বিষয়ে জানতে চাইলে মীর ইব্রাহিম সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত চুরির অভিযোগ ভিত্তিহীন। তবে নিজের দাবির পক্ষে চিকিৎসাসংক্রান্ত পূর্ণাঙ্গ নথিপত্র বা দুর্ঘটনার আনুষ্ঠানিক প্রমাণ তিনি দেখাতে পারেননি। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

  • সর্বশেষ