শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে (ভিডিও)

রাজধানী শাহজাহানপুর থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন আশরাফ নামে ওই নেতা।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ আশরাফ বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

তিনি বলেন, খিলগাঁও রেলগেট বাজারে এবং রেলওয়ের জায়গায় নির্মিত সিটি করপোরেশন থেকে ৫-১০ লাখ টাকায় দীর্ঘ মেয়াদে লিজে নেওয়া দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করেছেন এবং দোকানিদের বাসায় ডেকে ভাড়ার নামে চাঁদা দাবি করছেন আশরাফ।

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন।

জুলকারনাইন তার পোস্টে লেখেন, আগে আজগররা (সম্ভবত আওয়ামী লীগের নেতা) এসব করেছে এখন আজগররা জেলের ভাত খাবে, পাঁচ-দশ বছর তারা জেলের ভাত খাবে- এধরনের কথা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তিনি নিজ মুখেই বলেন। এসব কর্মকাণ্ডের সিসিটিভি ও গোপন ক্যামেরার কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করেন জুলকারনাইন সায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়