শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা: [২] চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল (৩৭) নামে এক মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনুমিয়া দীঘির সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

[৩] নিহত মো. জালাল আনোয়ারা থানার ১১ নম্বর ইউনিয়নের জুইদন্ডী গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়। 

[৪] জালালের ব্যবসায়িক অংশীদার ৬ নং ওয়ার্ডের চৌকিদার মো. মহিউদ্দিন  বলেন, ‘আমি এবং জালাল ভাই পার্টনারে মাছ ব্যবসা করি। আমরা সকালে কালাবিবির দীঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দীঘির সামনে পৌঁছালে জুঁইদন্ডী এলাকার সৈয়দের ছেলে মোক্তার হোসেন, বদরুজ্জামানের ছেলে নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আমাদের গাড়িটি আটকায়। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। 

[৫] পূর্ব বিরোধের কারণে এই হত্যাকাণ্ড জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল পূর্বের। যাওয়ার সময় হত্যাকারীরা আমাদের বলে গাড়ি থেকে নামলে তোদেরও কোপাব। 

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সকাল ৭টার দিকে মো. জালাল নামে একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

[৭] পুলিশ জানায়, নিহত জালালের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘসময় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

[৮] আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়