শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের (৩০) বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে এক তরুণী হয়েছে। তাকে মামলার দুই নাম্বার আসামি করা হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে কিশোরগঞ্জের আমলী আদালত নং-১ এ মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগি ওই তরুনী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারি (পেশকার) শিখা বলেন, সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানাকে এফ আই আর এর নির্দেশ দিয়েছে। 

মামলায় এক নাম্বার আসামি করা হয়েছে- সভাপতি মোল্লা সুমনের ভাগ্নে কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার মো. তাজুল ইসলামের ছেলে নাজমুল হোসেন হিরা (২৮) ও তিন নাম্বার আসামি সভাপতির বড় ভাই একই এলাকার মো. আশরাফ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন মোল্লা বাবুল (৪৩)।

জানা গেছে, অভিযুক্ত নাজমুল হোসেন হিরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোল্লা বাবুল জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বর্তমান যুবলীগের নেতা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত আমার হাতে আদালতের নির্দেশনা এসে পৌঁছায়নি (সংবাদ লেখা পর্যন্ত)। আসা মাত্র আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের ব্যাপারে বিয়েসহ অনেকগুলো অভিযোগ শুনেছি। আমরা বিষয় গুলো খতিয়ে দেখছি। প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়