শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ১০:৫৬ রাত
আপডেট : ২২ মে, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে গর্ত খুঁড়ে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা একই পরিবারের 

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: [২] মঙ্গলবার  বিকালে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় ।
 
[৩] ত্রিশাল থানার এসআই হুমায়ুন কবির বলেন, ঘটনার দিন শিয়াল একটি শিশুর  মরদেহ গর্ত থেকে টেনে বের করে। পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে আরেক নারী ও শিশুর  মরদেহ উদ্ধার করা করে। 
 
[৪] ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবার সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। দূরের কোনো এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে। পরে এখানে মরদেহগুলো পুঁতে রাখা হতে পারে
 
[৫] নিহত নারীর বয়স ৩৫ ও দুই শিশুদের একজনের বয়স ৩ বছর ও অপরজনের ৬ বছর হতে পারে। 
 
[৬] ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত, কোনোটিতে আঙুল নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সম্পাদনা: সমর চক্রবর্তী
 
এসবি২
  • সর্বশেষ
  • জনপ্রিয়