শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২৪, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ভাতিজার হাতে চাচা খুন

হাসিব খান, গাজীপুর: [২] জেলার কাপাসিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ফকির উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজী বডটেক এলাকার শামসুদ্দীন ফকিরের ছেলে। এ ঘটনার পর ভাতিজা আবু বকর সিদ্দিক পলাতক রয়েছেন।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বেশ কিছু দিন যাবত তাদের মাঝে বিরোধ চলছিল। দুপুরে চাচা সবুজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে কাঁঠাল কাটতে গেলে ভাতিজা আবুবকর ও বড় ভাই ফারুকের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচা সবুজকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে সবুজের চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর সদরে হাসপাতালে নিয়ে যান।

[৪] কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই ছুরিঘাতপ্রাপ্ত চাচা সবুজকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে মরদেহ গাজীপুর মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়