শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোকসায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

হুমায়ুন কবির, কুষ্টিয়া: [২] পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্বে লাঠিসুটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিটে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক (৫০) নামে একজন মৃত্যুবরণ করেছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। ঘটনা নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খুবসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের বেদবেরিয়া গ্রামে। 

[৩] জানা গেছে শুক্রবার বিকালে নিজেদের পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে গোলমালের সৃষ্টি হয়। এতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উভয়পক্ষে গোলমালে জড়িয়ে পড়ে। 

[৪] এ সময় গুরুতর আহত হয় মো: জহুরুল ইসলাম পিতা মৃত শামসুল হক, রুকসানা (৫৫) স্বামী মৃত্যু রেজাউল হক, ফজলুল হক (৭৫) পিতা শামসুল হক, ও লিংকন বিশ্বাস (২৭) পিতা মুরাদ বিশ্বাস। 

[৫] স্থানীয় এলাকাবাসী এদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে আনেন। করতে পারো তো ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদেরকে আন্ত বিভাগে ভর্তি করলেও জহুরুল হক এর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রোগীর অবস্থা বেশি খারাপ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কুষ্টিয়া থেকে। 

[৬] জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক (৫০) শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময়ে ইন্তেকাল করেন। এ ঘটনায় এলাকার উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়েছে। 

[৭] এ ব্যাপারে একাধিকবার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে জমির মাস্টারকে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়