শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে আইন অমান্য করায় দুই ইটভাটাকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জমিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী এবং সেনবাগ উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

[৩] ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেক।

[৪] ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপপরিচালক মিহির লাল সরদার, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান’সহ সেনবাগ থানার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

[৫] পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপপরিচালক মিহির লাল সরদার বলেন, সেনবাগ পৌরসভার পুবালী ব্রিকস ম্যানুঃ এবং বীজবাগ ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ম্যানুঃ নামক ইটভাটা দুটিতে মালিকপক্ষ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন অভিযোগ পেয়ে দুপুরে ওই দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

[৬] এসময় আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুবালী ব্রিকস ম্যানুঃ এর মালিকপক্ষকে  ১ লাখ টাকা এবং ভাই ভাই ব্রিকস ম্যানুঃ' এর মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়