শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিভোর্স দেওয়ায় কেরোসিন ঢেলে স্ত্রীর শরীরে আগুনের পর নিজের শরীরেও আগুন

আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): [২] নরসিংদী রায়পুরায় চিকিৎসক স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলেন সাবেক স্বামী। স্ত্রীকে আগুন দেয়ার পর নিজের শরীরে আগুন লাগিয়ে দেয় স্বামী। এতে স্বামী-স্ত্রী দুই জনই দগ্ধ হয়েছেন। পরে গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। 

[৩] রবিবার বিকেলে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মনেরটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে দগ্ধ চিকিৎসক মোছাঃ লতা আক্তার (২৭) রায়পুরার মরজাল গ্রামের মফিজুর রহমানের মেয়ে। এবং দগ্ধ তার সাবেক স্বামী মোঃ খলিলুর রহমানের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।

[৪] লতার খালু মো. ফরহাদ হোসেন জানান, লতা বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বের হয়। বর্তমানে সে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। দুই বছর পূর্বে নিজের পছন্দে মোঃ খলিলুর রহমান নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরে জানতে পারে ওই ছেলে একজন ড্রাইভার। পরে লতা আক্তার তার স্বামীকে ডিভোর্স দেয়। 

[৫] এটা মানতে পারেনি স্বামী খলিলুর রহমান। এরই জের ধরে গতকাল রোববার মরজাল লতার গ্রামের বাড়ি আসে। ওই সময় একটি রুমে দরজা লাগিয়ে স্বামী-স্ত্রী কথা বলছিল। হঠাৎ খলিলুর লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে তার নিজের শরীরেও আগুন লাগিয়ে দেয়। 

[৬] ওই সময় তাদের চিৎকারে স্বজন ও আশেপাশের লোকজন এসে দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

[৭] নরসিংদী রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ সাংবাদিকদের বলেন, প্রেম করে তারা দুই জন বিয়ে করেন। পরে ডিভোর্স হয়। এটা ছেলেটা মেনেতে নিতে পারেনি। এর মধ্যেই দুই জন আগুনে দগ্ধ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়