শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৭ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পতিতাসহ গ্রেপ্তার হওয়া শ্রমিক লীগ নেতাকে পদ থেকে অব্যাহতি  

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরের কমলনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতাসহ গ্রেপ্তার হওয়া সেই শ্রমিক লীগ নেতা মনির আহম্মদ মহিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন দোলনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৩] কমলনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে জরুরী সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্র পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপ জড়িত থাকায় মনিরকে দল ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[৪] মনির হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের ফয়েজ আহমদ ব্যপারী বাড়ির মৃত খোকনের ছেলে।

[৫] জানা গেছে, মনির বাড়িতে মহিলা এনে পতিতাবৃত্তি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগে মনিরসহ ৫ জনকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আটক করে পুলিশ।

[৬] পরদিন পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠায় পুলিশ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়