শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফনদী দিয়ে নৌকাতে আসছিল রোহিঙ্গারা, ফিরিয়ে দিলো বিজিবি

জিয়াবুল হক, টেকনাফ: [২] পাশ্ববর্তী দেশ মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহীদের চলমান সংঘর্ষ ও অস্থিরতা বাংলাদেশ সীমান্তে কিছুটা কমে এসেছে। তবে মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা।

[৩] বৃহস্পতিবার (২২ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাটের নাফ নদীর মোহনা দিয়ে নৌকায় করে ৯ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (২বিজিবি) সর্তকতায় তারা অনুপ্রবেশ করতে পারেনি। মিয়ানমারেই ফিরে গেছে এসব রোহিঙ্গারা।

[৪] বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, টানা তিন দিন সীমান্তের লোকজন স্বস্তিতে রয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে নৌকায় করে ৯ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। বিজিবির সদস্যরা সীমান্ত দিয়ে তাদের অনুপ্রবেশ করতে দেয়নি। নাফনদীর শূন্য রেখা পর্যন্ত এসে তারা মিয়ানমার ফেরত যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমার ঘেঁষা নাফনদীর সীমান্ত দিয়ে একজন রোহিঙ্গাকেও অনুপ্রবেশ করতে দেয়া হবে না।

[৫] এব্যাপারে সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার সকালে একটি নৌকায় করে ৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে তারা বিজিবির বাধায় ঢুকতে পারেনি।

[৬] এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর মধ্যেও বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ