শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী গুরুতর আহত

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] ডোমারে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাধঁন রায় নামে এবারের এক এসএসসি পরিক্ষার্থী। দূর্ঘটনার দিন তার ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা ছিল। উক্ত পরিক্ষার দিন কেন্দ্রে যাওয়ার পথে বাধঁন রায়ের বহনকারী অটোরিক্সাটির সাথে বিপরীতমূখী অপর একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাধঁন রায়। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

[৩] বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা দিতে ডোমার সি/৬০৭, চিলাহাটি গালস্ স্কুল পরিক্ষা কেন্দ্রে অটোরিক্সা যোগে যাচ্ছিল বাধঁন রায়। পথিমধ্যে চিলাহাটি এলাকায় দূর্ঘটনায় পতিত হয় বহনকারী অটোরিক্সাটি। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার্ড করেন। বাধঁন রায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের সুবাশ রায়ের ছেলে ও চিলাহাটি মার্চেন্ট স্কুলের এবারের এসএসসি ব্যাচের পরিক্ষার্থী।

[৪] চিলাহাটি মার্চেন্ট স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম দূর্ঘটনায় পরিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাধঁন রায় বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধিন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়