শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, উদ্বেগের কারণ নেই: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

বাবুল খাঁন, চট্টগ্রাম: [২] মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে সীমান্তে উত্তেজনাকর সার্বিক পরিস্থিতি পরিদর্শন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

[৩] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা সোমবার উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত পরিদর্শনে যান। এসময় সীমান্তের লোকজন ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেন । এরপর  ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন।

[৪] এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ, উদ্বেগের কোনো কারণ নেই।

[৫]  তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে শান্ত সীমান্ত এলাকা। ঘুরে পরিস্থিতি স্বাভাবিক আছে। পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপিসহ অন্যান্যদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে।২-৩ দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে।

[৬]চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছেন,আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। এব্যাপারে তদন্তসহ আইন প্রক্রিয়া চলছে।

[৭] এসময়  কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,পুলিশ সুপার মো. মাহাফুজুলইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, উখিয়া উপজেলা নির্বাহীঅফিসার তানভীর হোসেন, উপজেলা কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উখিয়া থানার কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উখিয়া থানার ওসি শামীম হোসেন, নাইক্ষ্যংছড়ি থানা'র ওসি আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: মুরাদ হাসান

প্রতিনিধি/এমএইচ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়