শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক 

এসএম আকাশ, ফরিদপুর: [২] সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই এ লক্ষ্যকে সামনে রেখে সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রপের সদস্যদের মাধ্যমে এক ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয়। 

[৩] জেলার শত বছরের পুরাতন প্রাচীনতম প্রতিষ্ঠান জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের মাঝে ফরিদপুরের ইয়েস সদস্যরা তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব তুলে ধরে ও টিআইবি থেকে আইনটির উপর প্রকাশিত লিফলেট বিতরণ করে। 

[৪] এসময়কালে কিভাবে তথ্য অধিকার ফরম পুরণ করতে হয় তা হাসপাতালে সেবা নিতে আসা আগ্রহী জনগণকে হাতে কলমে শেখানো হয়। 

[৫] সেবাগ্রহিতাদের অনেকেই আইনটি কার্যকর বাস্তবায়নের পরামর্শ প্রদান করে বলেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে আইনটির প্রচারণা বাড়ালেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি হ্রাস পাবে। 

[৬] সেবাগ্রহিতারা সনাক- টিআইবি’র এমন উদ্যোগকে স্বাগত জানান। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে প্রায় ২০০ শতাধিক মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করা হয়। যেখানে ইয়েস ও সনাক সদস্যগণ তাৎক্ষণিক কিছু অনিয়ন (টিকেটের দাম, ঔষুধ সরবরাহ, দালাল ইত্যাদি) বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানকে অবগত করলে তিনি ব্যবস্থা গ্রহণ করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়