শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় অধ্যাপক মালিকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মাজহারুল মিচেল: [২] ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ব্রিগেডিয়ার মালিক সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসক ছিলেন। দেশে হৃদরোগের চিকিৎসা সেবায় তিনি অসামান্য ভূমিকা রাখেন। বাংলাদেশের চিকিৎসা জগতে ব্রিগেডিয়ার মালিক আলোকবর্তিকা হয়ে থাকবেন।

[৪] ড. মোমেন বলেন, পেশাদার চিকিৎসকের পাশাপাশি একজন মানবদরদী সমাজসেবক হিসেবেও মানুষের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।

[৫] পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সম্পাদনা: তারিক আল বান্না


এমএম/টিএবি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়