শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৯৩৮৬৯৭৪৪৫) থেকে ফোন করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন।

[৩] উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন ইউপি সদস্যকে বরাদ্দ আসছে ১০টা সেলাই মেশিন আপনাকে ২ হাজার টাকা করে অফিসের নাম্বারে দিতে হবে বলে জানায় প্রতারক চক্র। তিনি টাকাও দিয়েছেন। পরে আমার অফিসে আসার পর বুঝতে পেরেছেন এটা প্রতারক চক্র। আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি উনাকে। এ ছাড়াও কিছুদিন ধরে উপজেলার কিছু অসহায় মানুষদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানায়। তখন তাদেরকে ২ হাজার টাকা জমা দিতে হবে। এভাবে অনেকেই টাকা দিয়েছে। কিন্তু মূলত এটা একদম ভূয়া। এখন আমাদের অফিসে কিছু লোক আসছে এমন অভিযোগ নিয়ে।

[৪] এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার বলেন, আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া কেউ যদি আমার নাম বা যেকোনো নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদের বলব তারা যেন আমাকে জানান। ‘অর্থ আদায়ের বিষয়টি ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’ নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অবহিত করা হলো। প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়