শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষুদ্র -নৃগোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্যাফ এনজিও

বাবুল খাঁন: [২] সোমবার( ৪ ডিসেম্বর) বান্দরবান উপজেলা অডিটিরিয়াম সম্মেলন কক্ষে প্রকল্প অবহিতকরণ সভায় এই সকল তথ্য জানান  ক্যাফ) এনজিও। সংস্থার সমন্বয়কারী জর্জিও লনচেও বলেন, চার্চেস অব ক্রাইষ্ট ওভারসিস এইড (কোকোয়া) অস্ট্রেলিয়া  এর অর্থায়নে পাহাড়ে বসবাসরত  ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বাসিন্দাদের শিক্ষা,স্বাস্থ্য, পানি সরসরবরাহ ও  আর্থ-সামাজিক জীবনের মান উন্নয়নে কমিউনিটি সাসটেইন্যাবল প্রোগ্রাম  (সিএসপি) প্রকল্পের আওতায় কাজ করে যাচ্ছে ক্যাফ।এরই মধ্যে  জেলার সদর,রোয়াংছড়ি, রুমা ও লামা উপজেলার ৩০০ পরিবারের অন্তত ১১শ পাহাড়ি  জনগোষ্ঠীর মানুষজন  উপকৃত হয়েছে।  

[৩] যার মধ্যে দৃর্গম এলাকায় স্কুল পড়ুয়াদের জন্য একটি ত্রিহুইলার গাড়ি, ফারুক পাড়াবাসীদের জন্য সুপেয় পানির ব্যাবস্থা,ক্রামা পাড়াবাসীদের জন্য স্যানিটারি টয়েলেটসহ জীবন মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

[৪] প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা মানব সেবা মূলক এই প্রকল্পের প্রশংসা করে বলেন, জিও ও এনজিও মানব কল্যানে কাজ করে যাচ্ছে। যার সুফল দূর্গম অঞ্চল গুলোতে বসবাসকারীরা পাচ্ছেন।তবে জিও -এনজিও দের অনেক সোর্স হওয়া সত্ত্বেও পাহাড়ে তেমন উন্নতি দেখা যাচ্ছে না। তাই বেশি পরিমানে টেকসই প্রকল্প গ্রহনের পরামর্শ প্রদান করেন তিনি।

[৫] এ সময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, রোয়াংছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু মারমা, সমাজ সেবা কর্মকর্তা  বিশ্বজিৎ মজুমদার, ওসিসি বান্দরবান সদর হাসপাতাল কর্মকর্তা অরুন বিকাশ চাকমাসহ বিভিন্ন এলাকা উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়