শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৯:১৬ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ নেই- কুষ্টিয়ায় হানিফ

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুর্নবিচেনার কোন সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই। 

[৩] কারণ সাধারণ মানুষের উৎসাহ, উৎসব- আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোন দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়।

[৪] বৃহস্পতিবার বেলা ১২টায় নিজের মনোনয়নপত্র জমা দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ। পিটিআই রোডের নিজ বাসভবন থেকে নারী পুরুষ নেতাকর্মীদের সাথে নিয়ে হেটে এসে মনোনয়নপত্র জমা দেন হানিফ।

[৫] একই সাথে আরো একজন হেভিওয়েট প্রার্থী কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি তার মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা মনোনয়নপত্র গ্রহন করেন।

[৬] এ উপলক্ষে কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় নেতাকর্মীদের স্লোগানের স্লোগানে মুখর হয়ে ওঠে। এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুষ্টিয়া সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর পুত্র সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা পারভেজ আনোয়ার।

[৭] এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র  প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ