শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় হোটেলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, যাবজ্জীবন ১

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনায় ডাক্তার দেখানোর কথা বলে হোটেল রুমে নিয়ে গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে সেলিম রেজা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

[৩] মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ আব্দুস ছালাম খান রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

[৪] এড. ফরিদ আহমেদ জানান, ভুক্তভোগী গৃহবধূ তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে সেলিম রেজার সঙ্গে তার পরিচয় হয়। সেলিম রেজা গৃহবধূর মাকে ডাক্তার দেখানোর জন্য অনেক সাহায্য করায় তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। 

[৫] পরবর্তীতে গৃহবধূর মায়ের অসুস্থতা বাড়ে। সেলিম রেজা আবারো ওই গৃহবধূকে তার মায়ের উন্নত চিকিৎসা করানোর জন্য খুলনায় ভারতীয় ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলেন। ২০১৯ সালের ১৮ অক্টোবর গৃহবধূকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নগরীর সোনাডাঙ্গার মজিদ স্মরণী রোডের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের একটি রুমে নিয়ে যান। সেখানে কৌশলে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন সেলিম রেজা। 

[৬] ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি সোনাডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ খলিদ উদ্দিন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়