শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩, ০২:৩৯ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ক্রিকেটার সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা

নিজস্ব প্রতিবেদক: সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন। মাগুরার কোনো আসনে তিনি মনোনয়ন পাচ্ছেন কি না, এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘুরে গেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান। তারা জানান, আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।’

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ বলেন, ‘পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়