শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সি জে এম আদালত- সিলেটের সহায়ক কর্মচারী প্রশিক্ষণ কর্মশালা

এস এ রাজু, সিলেট: [২] চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট কর্তৃক আয়োজিত সহায়ক কর্মচারীগণের ০৪ (চার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী। 

[৩] সোমবার (২০ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটের কনফারেন্স হলে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আবুল হাসানাত এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী বলেন, সাধারণ জনগণকে ন্যায় বিচার ও সেবা প্রদানের জন্য আদালতের সহায়ক কর্মচারীগণের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

[৪] অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রশিক্ষণ পরিচালক অঞ্জন কান্তি দাস।

[৫] উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিদ্যুৎ কোর্ট (যুগ্ম জেলা জজ) এর ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব, নূসরাত তাসনিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিলরুবা ইয়াছমিন, মোঃ আলমগীর হোসেন, আসমা জাহান, কাজী মো: আবু জাহের বাদল প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ