শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ জুন, ২০২২, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুপুর শর্মার পক্ষে

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক

উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক

সোহেল রানা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে অমিত সিং ও সঞ্জয় সিনহা মহানবী হযরত মুহাম্মদ( স.)কে কটূক্তিকারী নুপুর শর্মার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন। 

পরে স্ট্যাটাস দেখে বেশ কিছু লোক রোববার রাত সাড়ে ১০টার দিকে অমিত সিনহা ও সঞ্জয় সিনহার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে অমিত সিনহাকে গ্রেপ্তার করে। কিন্তু সঞ্জয় সিনহা বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ফেসবুকে এ ধরণের স্ট্যাটাসে মাধবপুরে মুসলিম মুসল্লিরা দুটি মণিপুরি বাড়ি ঘেরাও করেছিল।জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিকভাবে স্ট্যাটাস প্রদানকারী মণিপুরি যুবক অমিত সিনহাকে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়