শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ৮, আতঙ্কিত এলাকাবাসী

জালাল উদ্দিন, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে পাগলা শিয়ালের কামড়ে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশুও কামড়িয়ে আহত করেছে।

জানাজায়, গত শুক্রবার (৩ জুন) বিকেল থেকে রোববার (৪ জুন) দুপুর পর্যন্ত ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শিয়ালের কামড়ে যারা আহত হয়েছেন, আহতরা হলেন- সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নিতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাছুরকেও শিয়ালটি কামড়িয়েছে।

বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে মানুষজনের মধ্যে গত ৩ দিন ধরে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা দিচ্ছেন। শিয়াল এর বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে গ্রামবাসীরা জানায়।

সুনামপুর গ্রামের আব্দুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ