শিরোনাম
◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময় ◈ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ১২:১৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এন্ডোস্কপির মাধ্যমে রোগীর পেট থেকে বের হলো ১৫ কলম 

সোহাগ হাসান: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল মোতালেব (৩৫) নামের এক মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে। 

আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

শনিবার (২৭ মে) দুপুরে হাসপাতালের সার্জারী বিভাগীয় প্রধান ডা: জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা: আমিনুল ইসলাম খান কোন অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে এ কলম গুলো বের করেন। 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব মানসিক রোগী ছিলেন। 

কলম গুলো কুড়িয়ে খাদ্য ভেবে খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ্য অবস্থায় রয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ