শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বর্ধিত সভা

উত্তম দাস, গৌরনদী (বরিশাল): বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত)-কে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গৌরনদী পৌরসভা চত্বরে বিকেল ৩টায় সভাটি শুরু হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান (বরিশাল সিটি করপোরেশন নির্বাচন) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ (এমপি’র) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এমপি আ. খ. ম বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ কেন্দ্রীয় রাজনৈতিক ও বরিশাল জেলা মহানগরের নেতৃবৃন্দ।

সভায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড সমূহের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন অংশগ্রহন করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়