শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়ি বহরে হামলা

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি): বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মে) দুপুর সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী গাড়িসহ বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ১০-১৫ নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহর খাগড়াছড়ি শহরের দিকে প্রবেশের সময় কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে ইট পাটকেল ছুঁড়তে শুরু হয়। এ সময় রাস্তার দু’পাশ থেকে লাঠিসোঠা দিয়ে নোমানসহ অন্যান্যদের বহন করা গাড়িতে হামলা করা হয়।

তাৎক্ষণিক সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করে আব্দুল্লাহ আল নোমান জানান, ১০ দফা দাবি বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় পূর্বঘোষিত জনসমাবেশে আসার পথে আওয়ামী লীগের এমন হামলার ঘটনায় প্রমাণ করে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। দেউলিয়া হয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের ব্যর্থতার জন্য এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন।

এ দিকে বিএনপির জনসমাবেশ ঘিরে সকাল থেকে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৬ মে) ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় জনসমাবেশ করছে বিএনপি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ