শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১০:৪১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবরের হাতে ভাবি খুন

পেকুয়া থানা

গিয়াস উদ্দিন, পেকুয়া (কক্সবাজার): কক্সবাজারের পেকুয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে দেবরের হাতে ভাবি কোহিনুর আক্তার (৪০) খুন হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর আক্তার মালয়েশিয়া প্রবাসী আমির হোছনের স্ত্রী। অভিযুক্ত দেবর আলী আহমদ (৩৫) মৃত পেঠান আলীর ছেলে। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, গৃহবধূ কোহিনুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিহতের মেয়ে রোকেয়া বেগম বলেন, আমার চাচা আলী আহমদ দীর্ঘদিন ধরে আমাদের বসতঘরের সীমানার ওপর দেয়াল তুলে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছিলো। কিন্তু তাতে আমার মা বাঁধা দিয়ে আসছিলেন। এর জেরে চাচা আমার মাকে খুনের হুমকি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে দেয়াল নির্মাণ কাজে বাঁধা দিলে চাচা আমার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এ সময় চাচী হুমায়রা বেগমও আমার মাকে মারধর করেন।

পেকুয়া থানার এসআই মো. রুকনুজ্জামান বলেন, সুরতহালে নিহতের মাথায় ও বুকে ভারী বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়