শিরোনাম
◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পিতাকে হত্যায় দায়ে কন্যার ফাঁসি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: দ্বিতীয় বিয়ে করার বিরোধে পিতা হাফেজ আবুল বাশারকে (৬০) জবাই করে হত্যার দায়ে ছোট কন্যা নিলুফা আক্তারকে (৩২) ফাঁসি, স্ত্রী সাহিদা পারভীন (৫৮) ও বড় কন্যা হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় জেলা হাজতে পাঠানো হয়।

জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামের মৃত হাফেজ আবুল বাশার তার ১ম স্ত্রী সাহিদা পারভীনের সাথে ফরিদপুর শহরের আলীপুরের প্রামানিক পাড়ায় ভাড়া থাকতেন। পরে আবুল বাশার ২য় বিয়ে করায় ১ম স্ত্রীর সাথে বনিবনা হতো না। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মাঝে আবুল বাশার ২য় স্ত্রী নিয়ে তার গ্রামের বাড়ি সালথায় বসবাস করতেন ও ১ম স্ত্রীর সাথেও যোগাযোগ রাখতেন। ঘটনার দিন ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর আবুল বাশার তার ১ম স্ত্রীর সাহিদার আলীপুরের বাসায় আসলে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে স্ত্রী সাহিদা পারভীন, বড় কন্যা হাফিজা বেগম ও ছোট কন্যা নিলুফা আক্তার পূর্বপরিকল্পনা মতে প্রথমে আবুল বাশারকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে নিস্তেজ করে কুঁড়াল দিয়ে মাথায় আঘাত করে ও পরবর্তীতে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে এ ঘটনায় আবুল বাশারের ভাই লোকমান ফকির ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী এ্যাড. নওয়াব আলী মৃধা বলেন, আদালত ৩০২/৩৪ ধারায় আসামি নিলুফা আক্তারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং স্ত্রী সাহিদা পারভীন ও অপর কন্যা হাফিজা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ রায়ে রাষ্ট্র পক্ষ খুশি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়