শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১২:৫৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছাদ থেকে পরে শ্রমিকের মৃত্যু 

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের ভাঙ্গায় ছাদ থেকে পরে রনি মন্ডল  নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রনি মন্ডল  রাজশাহীর জেলার দুর্গাপুর এলাকার আনারুল মন্ডলের পুত্র রনি মন্ডল ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে নুর ইসলামের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। সেখানেই কাজের সময় অসতর্কতার কারণে ছাদ থেকে পরে রনি মন্ডল নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রনি মন্ডল রাজশাহী থেকে জীবিকার তাগিদে ফরিদপুরের ভাঙ্গায় শ্রমিকের কাজ করতে আসেন। সে কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে পেঁয়াজের বীজ সংরক্ষণের কাজ করতেন। পেঁয়াজের বীজ রোদে শুকানোর জন্য ছাদে দিয়েছিলেন। পরবর্তীতে মেঘের কারণে তড়িঘড়ি করে পেঁয়াজের বীজ নামানোর সময় অসতর্কতার কারণে ছাদ থেকে পরে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জুয়েল বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। আগামীকাল নিহত রনি মন্ডলের অভিভাবক আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়