শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১১:১৫ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন: কক্সবাজারের টেকনাফে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো: লিটু হোসেন প্র:এনাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা।

রোববার রাতে পৌরসভার পুরান পল্লান পাড়া নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।আটক লিটু হোসেন একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পুরান পল্লান পাড়া মোঃলিটু হোসেন প্র:এনামের বসত ঘরে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, আটক লিটু হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়