শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:৫৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার  মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুন্না নামের এক যুবকের শরীর থেকে  ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে  সড়কে এ  দূর্ঘনার ঘটনাটি ঘটেছে।

মহেশপুর ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না (২১) নিজ মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে  আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার ডান হাত শরীর থেকে  বিচ্ছিন্ন হয়ে যায়। তারা খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়