শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে হোটেল ম্যানেজার হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন

অপু রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সুলতান কাচ্চি ভাই নামক একটি রেস্তোরার ম্যানেজার মো. কাজলকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরের দেড়শ হোটেল রেস্তোরা এক ঘন্টা বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী হিসেবে মানববন্ধন করেছে হোটেলগুলোর মালিক ও কর্মচারীরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শহরের ২ নং রেলগেট এলাকায় মনির হোটেলের সামনে নারায়ণগঞ্জ হোটেল রেস্তোরা মিষ্টান্ন মালিক সমিতির আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি জানান। 

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মনির হোটেলের সত্ত্বাধিকারী নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মাউরা হোটেলের সত্ত্বাধিকারী আবু হেনা, যুগ্ম সম্পাদক মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মোক্তার হোসেন, সমাজ কল্যান সম্পাদক সীতারাম মোদক, হাজী জামাল উদ্দিন, জাফর তালুকদার, মাদব ঘোষ, ত্রীনাথ ঘোষ, নীল কমল ঘোষ, রঘুনাথ মোদক, বোস কেবিনের সত্ত্বাধিকারী বোম্বাই, খাজা সুইট প্রবীর কুমার ঘোষসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ জামান কাজল মারা গেছেন। নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর মধ্যে গুলিবিদ্ধ কাজলের অবস্থা গুরুতর ছিল।

পরে এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার তালুকদার ও আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়