শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়গঞ্জে বিয়ের দাবিতে বিধবার অনশন

মো. মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে পরকিয়া প্রেমে জড়িয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিধবার অনশন। 

জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউপির নিঝুড়ী উত্তর পাড়া গ্রামের আবু বক্কর খলিফার মেয়ে তানিয়া খাতুনের সাথে একই গ্রামের রাজু খলিফার সাথে বিয়ে হয়। স্বামীর অকাল মৃত্যুতে বিধবা তানিয়া ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতে থাকে। এরই এক পর্যায়ে একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. জসিম উদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। পরবর্তীতে তানিয়া খাতুন জসিম উদ্দিনকে বিয়ের দাবি জানালে সে আত্মগোপন করে। অবস্থা বেগতিক দেখে তানিয়া বিয়ের দাবিতে জসিমের গ্রামের বাড়ীতে ৩ দিন যাবত অনশন করছে।

এ ব্যাপার ভুক্তভোগী তানিয়ার বলে, জসিমের সাথে তার দৈহিক সম্পর্কও আছে। সে এখন আমাকে বিয়ে না করে নানা ধরনের তাল বাহানা শুরু করেছে। 

এ বিষয় জসিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি। গ্রাম্য ভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়