শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪২ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশু হাসপাতালে

রিয়াদ ইসলাম: পাবনার ঈশ্বরদীতে একটি পাগলা কুকুরের কামড় খেয়ে এক দিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। পাগলা কুকুরকে আটক করতে গ্রামে তল্লাশি চালাচ্ছে তারা। 

শুক্রবার রাত ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহত শিশুরা হলেন আনিকা খাতুন (৩), মাহাদি (৯), আল আমিন (৩), মোরসালিন (৪), আদিয়ান (৩), তানভিরসহ (৬) অন্তত ১৫ শিশু।

ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন বলেছেন, বাড়ির পাশে ময়দানে খেলাধুলা করার সময় হঠাৎ এই কুকুর কামড় দিয়েছে শিশুদের। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে এক দিনে অনেক রোগী এসেছেন। তাঁরা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কয়েকজনকে হাসপাতালে বিনা মূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন বলেন, ‘একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।’

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ইদানীং এই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।

প্রতিনিধি/এসএ

  

  • সর্বশেষ
  • জনপ্রিয়