শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৫ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে অবস্থিত এনটিবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় ইট পোড়াতে কাঠ, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় ভাটার মালিক আলী নেওয়াজ চৌধুরী ইরানের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, এর আগে বাহারছড়া ইউনিয়নে দুটি ইটভাটায় গাজী ব্রিকস (জিবিএম) এবং এমভিএম ব্রিকসকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা পরিবেশের নিয়ম না মেনে ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করবে তাদের অবশ্যই জরিমানা ও আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়