শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ফার্মার স্কুলের যাত্রা শুরু

রাজশাহীতে ফার্মার স্কুলের যাত্রা শুরু

মঈন উদ্দীন, রাজশাহী: নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিতে স্থানীয় সরকার অধিদপ্তরের সহযোগিতায় সিনজেনটা লিমিটেড রাজশাহীর চারঘাটে ফার্মার স্কুলের যাতা শুরু হয়েছে। 

ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন ও অধিক ফসল উৎপাদনে সক্ষম করা। গত মঙ্গলবার দুপুরে উপজেলার সারদা ইউনিয়ন ভবন চত্ত্বরে এই স্কুলের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, এই স্কুলটি কৃষিকাজের একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে। ফার্মার স্কুলে সমন্বিত শিক্ষা ও সচেতনতা কেন্দ্র হিসেবে মৃত্তিকা সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, ধান গবেষণা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারী প্রতিষ্ঠান, এবং বেসরকারী খাত, এনজিও, দাতা সংস্থা, এসএমই ও আর্থিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে কৃষকদের সমসাময়িক কৃষি কৌশল প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ, সারদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মধু ও কৃষিবিদ তানজির আহমেদ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়