শিরোনাম
◈ জন্মভূমিতেই নতুন ইনিংস রোনালদোর, জীবনের সবচেয়ে বড় ফাইনাল  ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে বলিউড অভিনেতার ছেলে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ◈ অবসর ভেঙে আবারও নীল জার্সিতে! ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে খেলবেন সুনীল ছেত্রী? ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজা শেষে ভারত থেকে ফিরলেন তিন বাংলাদেশি নারী

সাজা শেষে ভারত থেকে ফিরলেন তিন বাংলাদেশি নারী

ডেস্ক রিপোর্ট: দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি নারী। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। কালের কণ্ঠ

ফেরত আসা নারীরা হলেন- আফরোজা খাতুন (২২), সোনিয়া আক্তার (১৭), আলো আক্তার (১৯)। এদের বাড়ি ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।

আফরোজা খাতুন বলেন, ‘আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর ভারতের বেঙ্গালুরুর বাসাবাড়িতে কাজের সময় ভারতীয় পুলিশের হাতে আটক হই। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখেন। ওই শেল্টার হোম থেকে আজ দেশে ফিরেছি। শেল্টার হোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি নারী আছেন। তারা দেশে আসার অপেক্ষায় প্রহর গুণছেন।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের কো-অর্ডিনেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়