শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে নারী মাদক কারবারি আটক

আসমা খাতুন (৪৮)

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ মোছাঃ আসমা খাতুন (৪৮) নামের এক নারী মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃত আসমা খাতুন জেলার সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের আছির উদ্দিন সেখের মেয়ে ও মো. শাহিন সেখের স্ত্রী।

বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি মো. রওশন আলী এ প্রেস বিজ্ঞপ্তি জানান।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মো. ওয়াদুদ আলীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের মোছাঃ আসমা খাতুনের বসত বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়