শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩, ১১:৩৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নারীকে নিজের স্ত্রী দাবি দুই ব্যক্তির, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক: সিলেটে নগরের লামাবাজার এলাকায় আইরিন সুলতানা (৩৫) নামে এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আয়েশা মেডিকেয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আইরিন সুলতানা কুমিল্লার দেবীদ্বার উপজেলার শাহজাহান মিয়ার মেয়ে। স্বামী দাবি করা ওই দুই ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া (৪৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের কবির হোসেন (৩৬)।

জানা গেছে, আইরিন সুলতানার সঙ্গে খোকন মিয়ার প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের সংসারে চারটি সন্তান আছে। প্রায় চার বছর আগে স্ত্রী-সন্তানদের সিলেটের ভাড়া বাসায় রেখে মালদ্বীপে চলে যান খোকন। খোকন প্রবাসে যাওয়ার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে আইরিন প্রায় দেড় বছর আগে কবির হোসেনের সঙ্গে সংসার শুরু করেন। কবির ও আইরিন আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের সময় আইরিন নিজেকে তালাকপ্রাপ্ত দাবি করেছিলেন। খবর পেয়ে দেশে ফিরে খোকন স্ত্রী আইরিনকে খুঁজতে থাকেন।

বুধবার বিকেলে লামাবাজার এলাকায় আইরিন ও কবিরকে পেয়ে যান খোকন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কাউন্সিলর রেবেকা আক্তার বলেন, দুই ব্যক্তিই ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। তাদের কাছে নাকি প্রমাণ আছে। পরে তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন জনের মধ্যে সমঝোতা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ