শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১০:২০ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশাল মিছিল নিয়ে পলোগ্রাউন্ড বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ

মিছিল নিয়ে পলোগ্রাউন্ড (বপ্রপ)

শেখ দিদার, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে দীর্ঘ ১১ বছর পরে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জনসভা উপলক্ষে চট্টগ্রাম নগরীর নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে উৎসাহ,উদ্দীপনা এবং উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। 

রং-বেরঙের ফেস্টুন, পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যাগে পলোগ্রাউন্ডের মহা-সমাবেশে সফল করতে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন'র নেতৃত্বে এক বিশাল মিছিল সহকারে চট্টগ্রাম ইন্জিনিয়ার ইনিস্টিউটের সামনে থেকে সরাসরি সমাবেশে যোগদান করেন।

এসময় উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহম্মদ ইউসুফ, প্রকৌশলী এনামুল বাকি সহ-সভাপতি প্রকৌশলী রাজিব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী শাহজাহান, দপ্তর সম্পাদক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাইনউদ্দিন জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাইফুদ্দিন মোঃ ফুরকান চৌধুরী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইফতেখার আহমেদ,

তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশিকুল  ইসলাম ও সহ তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, নির্বাহী সদস্য প্রকৌশলী অসীম সেন, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী সাকিব আমান, প্রকৌশলী কে এম রোকনুজ্জামা, প্রকৌশলী মোঃ আবুল হাসান, প্রকৌশলী সুমন বসাক, প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী রোকন জামান প্রকৌশলী মশিউল কবির মিশু, প্রকৌশলী সাজিদ, প্রকৌশলী রাজিব বড়ুয়া, আমিনুল করিম, মাহমুদুল করিম ইয়াসিন আল আজাদ সহ প্রমূখ।

এএইচ

  • সর্বশেষ