শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৮ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে মাদক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড

রায়পুরে মাদক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড

রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর: জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়ার ৭ নং ওয়ার্ডের মোঃ আব্দুস সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রধান করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অনজন দাশ। 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অনজন দাশ বলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার এঁর সদয় নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সেবন করে উপজেলা পরিষদ সংলগ্ন টিসি রোড এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট করা ও বিক্রির অপরাধে মোঃ  আব্দুর সাত্তার (৫৬) নামের এক ব্যক্তিকে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮" এর ৩৬(৫) ধারা অনুযায়ী  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০শত টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইনস্পেকটর মোঃ আমিরুজ্জামান, ডি এন সি, আলমগির, আনসার সদস্য কামাল হোসেন, আমিন ভূইয়া, দীন মোহাম্মদ, আল-আমিন, রবিউল হুসাইন,  স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়