শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটনায় এসএসসিতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হেদায়েত খাঁন রনি

মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এসএসসি-২০২২ খ্রিঃ পরিক্ষায় 'মহেশ চন্দ্র সরকারি শিক্ষা নিকেতনের শিক্ষার্থী হেদায়েত খাঁন রনি (সর্ব্বোচ্চ) ১২৪১ নাম্বার পেয়ে উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

হেদায়েত খাঁন রনি ইটনা সদর ইউনিয়নের নতুন হাঁটিতে নানা-নানী বাড়িতে থেকে পড়াশোনা করেন। গরীব অসহায় পরিবারের হেদায়েত খাঁন রনি'র পিতা মানসিক ভাবে অসুস্থ এবং মা ঘরে বসে সেলাই মেশিনের কাজ করেন। হেদায়েত খাঁন রনি'র পৈতৃক বাড়ি মিঠামইন উপজেলার চারগ্ৰামে।

হেদায়েত খাঁন রনি'র মা বলেন, আমার সন্তানের এত ভালো রেজাল্টে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা গরীব অসহায় মানুষ, ছেলে পড়াশোনায় মেধাবী, সব সময় ভালো রেজাল্ট করেছে কিন্তু পড়াশোনার খরচ চালানো কষ্টকর। সরকারি আর্থিক সহায়তা পেলে উপকার হতো।

মেধাবী সেরা শিক্ষার্থী হেদায়েত খাঁন রনি বলেন, আমার ভালো ফলাফল উৎসর্গ করছি আমার বাবা-মা, খালা, নানা-নানী এবং প্রিয় শিক্ষকদের মাঝে।

ভবিষ্যতে কি হবার ইচ্ছা জানতে চাইলে সে বলে, আমি যেহেতু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছি সেহেতু আমার ইচ্ছা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হবার। 

আমি পড়ালেখা করে মানুষের সেবায় কাজ করতে চাই। সরকারি ভাবে যদি কিছু আর্থিক সহযোগিতা করে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। 

উল্লেখ্য যে, হেদায়েত খাঁন রনি ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। উপজেলার সচেতন নাগরিক সমাজের মন্তব্য এমন মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিলে দেশ ও জনগনের কাজে আসবে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়