শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১০:৩০ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

গাঁজসহ আটককৃতরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপরে গ্রেফতারদের ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। 

সন্ধ্যায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, মাগুরার শালিখা থানার দিঘল গ্রামের ছলিম শিকদারের ছেলে সাজ্জাদ শিকদার (৩৯) ও যশোরের পূর্ব বারান্দিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (৪৫) এবং  ঝিনাইদহের শৈলকুপা থানার উলুবাড়িয়া গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে মো. শাহিন (৩৫)।

ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়