শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০২:১৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন বিএনপির তিন নেতাকর্মী

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) : জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু উ থোয়াই মং মার্মা, চিৎমরম ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ও চিৎমরম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক উবাচিং মার্মা। 

গত সোমবার (২৮ নভেম্বর) রাঙামাটি জেলা চীফ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন আবেদন এর প্রেক্ষিতে একজন আইনজীবি ও তিন জন গণ্যমান্য ব্যাক্তির জিম্মায় ৫শত টাকা বন্ডে জামিন প্রদান করেছে।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর চন্দ্রঘোনা থানার কাপ্তাই উপজেলা উক্ত ৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। তারই প্রেক্ষিতে তারা বিজ্ঞ আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বলে জানান কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়