শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৩৪ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ট্রাকের সংঘর্ষ : আটকা পড়া চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় একটি (পাবনা-ট-০৫-০০৫৬) বালুবাহী ট্রাক ও  একটি (ঢাকা মেট্রো-ট-২০-৬৪২৯) এলপি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় বালুবাহী ট্রাকটিতে আগুন লাগে ও এলপি গ্যাস সিলিন্ডার বাহী গাড়ীর চালক মিজানুর রহমান(৪৫) কেবিনে আটকা পড়ে ।

রোববার দিনগত রাত ১ টার দিকে কোনাপাড়া সিটি মিল এর সামনে ঘটে এ  দূর্ঘটনা। সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসা ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: ওসমান গনির নেতৃত্বে ২টি ইউনিট চালককে জীবিত উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয় এবং বালুবাহী ট্রাক গাড়ীর অগ্নি নির্বাপণ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার মো. ওসমান গনি বলেন, দুর্ঘটনাটি মারাত্মক ছিল। ফায়ার সার্ভিস খবর পাওয়া তে কেবিন থেকে চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়