শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার 

গ্রেপ্তার ছয় ডাকাত

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর) : গাজীপুর কালিয়াকৈরে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগে আগ্নেয়াস্ত্র, মোবাইল সেট, নগদ টাকা সহ  ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর  রোববার ভোরে  ঢাকা টাঙ্গাইল মহাসড়কের  চন্দ্রা এলাকায়  মনজুরুল হকের কাছে থাকা নগদ টাকা মোবাইল ফোনসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই দিন দুপুরে মঞ্জুরুল হক বাদী হয়ে কালিয়াকৈর  থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে সেলিম নামে একজনকে আটক করে। ওই আসামির তথ্যমতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াছিন, উজ্জ্বল,নবা সাইদুর, আলিম,শাহীন কে  গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতদের নামে ছিনতাই ধর্ষণ ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি সিগন্যাল লাইট, একটি টসলাইট, একটি দা,একটি আগ্নেয় অস্ত্র শুটার  পাইপগান, একটি করাত,১৯টি মোবাইলফোন, ১১০০ টাকা, দুটি ধারালো ছোরা, একটি ধারালো চাকু, একটি কাথা,৯০গ্রাম হিরোইন জব্দ করা হয়। সোমবার দুপুরে ওই আসামিদের মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে ।

সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমর্কমীদের এই তথ্য জানান।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়