শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১১:১৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে জামায়াতের উদ্যোগে সুন্নতে খাতনা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শাখার দক্ষিণ পৌর থানার উদ্যোগে সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের একটি হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতের যশোর শহর শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। এতে সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘আল্লাহর রাসূল মোহাম্মাদ (সাঃ) মানবতার কল্যাণে কাজ করে গেছেন। জামায়াতে ইসলামী রাসূল (সাঃ) এর পথ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।’

এ সময় আগামীতে দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামী আরো বেশি বেশি কাজ করে যেতে পারে তার জন্য উপস্থিত সুধীজনের কাছে দোয়া চান গোলাম রসুল।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন- অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, আসাদুজ্জামান, ইমরান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়