শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:০২ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে যুবকের মৃত্যু 

ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ নামে যুবকের মৃত্যু

খাদেমুল বাবুল: জামালপুরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (২২) নামে এক মুসলমান যুবকের মৃত্যু হয়েছে। আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে বলে জানা যায়। 

জামালপুর ফায়ার সার্ভিস বুধবার (৫ অক্টোবর) রাত আনুমানিক  ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর  জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, প্রতিবছরের মতো সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন বুধবার  সন্ধ্যায় ব্রহ্ম নদের পুরাতন ফেরিঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দিতে যায় । ওই আনন্দ অনুষ্ঠানে যোগ দেয় আকাশ ও তার বন্ধুরা। বিসর্জনের পূর্ব মুহূর্তে মদ্যপ অবস্থায় প্রতিমার উপর ওঠে আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে যায় আকাশ।
 
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়