শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জে বগি লাইনচ্যুত

ডেস্ক নিউজ :  নারায়ণগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লাইনচ্যুত হওয়ায় নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি একাধিক ট্রেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী দল এসে বগিটি উদ্ধারে কাজ করছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। বাংলা নিউজ২৪.কম

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, হঠাৎ করে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন আমাদের যাত্রীরা। আমাদের ১২ টার পরের সবগুলো ট্রেনের শিডিউল মিস হয়েছে। ঢাকা থেকেও আসতে পারছে না ট্রেন। উদ্ধারকারী দল কাজ করছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছি।

তিনি জানান, সাড়ে ৩ টার মধ্যে আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবো বলে আশা করেছিলাম। হয়তো সর্বোচ্চ ৫টা বাজতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়